সারাদিন ধরে যখন তখন টিভির পর্দায় চলে আসতেন সানি লিয়ন। বিজ্ঞাপনে ইঙ্গিতে দর্শককে জানিয়ে দিতেন যে তাঁরা যেন তাঁর ব্র্যান্ডের কন্ডোম ব্যবহার করেন। বিজ্ঞাপনের থেকেও তার মডেল (সানি)-কে দেখতে চোখ পাকিয়ে টিভির দিকে তাকাত আট থেকে আশি। আঠেরো থেকে আশিদের নিয়ে হয়তো সমস্যা নেই। তবে আট থেকে সতেরো পর্যন্তদের নিয়ে নাকি দেখা দিয়েছিল বেজায় সমস্যা। এদের “বড়দের” অ্যাড দেখা বন্ধ করানোর দাবি তোলে একটি হিন্দু সংগঠন। সরব হন সিপিআই নেতা অতুল অঞ্জন। শেষপর্যন্ত জনতার দাবি মেনে নিয়েই নাকি এবার পরিবর্তন করা হচ্ছে অ্যাডাল্ট স্টার সানি লিয়নের কন্ডোমের অ্যাডের সময়। দিনের বেলায় নয়, ওই ধরনের বিজ্ঞাপনে সানিকে দেখা যাবে শুধুমাত্র রাতের।
অ্যাডের সময় বদলের সম্ভাবনার সংবাদ বেরিয়েছে একটি ইংলিশ দৈনিকে। তাতে দাবি করা হয়েছে যে, সানি লিয়নের অ্যাডের সময় পরিবর্তনের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সাধারণত বিজ্ঞাপনের দু’টি ক্যাটিগরি থাকে। একটি হল জেনারেল ক্যাটিগরি বা জি। আরেকটি হল রেস্ট্রিক্টেড ক্যাটিগরি বা আর। জি ক্যাটিগরির বিজ্ঞাপনগুলি যে কোনও সময়ে দেখানো যেতে পারে। কিন্তু আর ক্যাটিগরির বিজ্ঞাপনগুলি শুধুমাত্র সেই সময়েই দেখানো যায় যখন কি না নাবালকরা টিভি দেখে না বা কম দেখে। সানির কন্ডোমের বিজ্ঞাপন এবার থেকে আর ক্যাটিগরির আওতাভুক্ত হল।
বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


