বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা রাজ্জাকের

MK_425861933আগামী তিন বছরে তিন হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে মালয়েশিয়া। জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক। শুক্রবার জাতিসংঘের জাতীয় অধিবেশনে তিনি এ ঘোষণা দেন। বলেন, সিরিয়ার শরণার্থীদের সাহায্যার্থে মুসলিম দেশগুলোকে আরও বেশি এগিয়ে আসতে হবে। গত চার বছরে প্রায় ৪০ লাখ সিরীয় শরণার্থী বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।

শরণার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য বিশ্বের সব নেতাকে তিনি একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। বলনে, কয়েক মাস আগে আন্দামান সাগরে ভাসমান অনেক অবৈধ শরণার্থীকে আশ্রয় দিয়েছিলো মালয়েশিয়া। মানবতার কথা মাথায় রেখে মালয়েশিয়া সবসময় অন্য দেশের সাহায্যে এগিয়ে এসেছিলো ও সবসময় থাকবে।

সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি বলেন, এ সমস্যা সমাধান করা সম্ভব। ১৯৯০ সালে বসনিয়ার শরণার্থীদের সমগ্র বিশ্ব এক হয়ে সাহায্য করেছিলো।

আরও পড়ুন