বুধবার ৪ নভেম্বর ২০২৬

অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার অভিযোগে ৫৪ মামলা ও জরিমানা

1443966744বিআরটিএর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রোববার ৩টি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪টি মামলা ও ৬৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে। অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার তালিকা বাসে সংরক্ষণ না করা, অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস-বিহীন গাড়ি চালানোর অভিযোগে রোববার এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএর মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও বলেন, পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনোভাবেই আদায় করা যাবে না।

আরও পড়ুন