বুধবার ৪ নভেম্বর ২০২৬

সন্দেহের তীর যুদ্ধাপরাধীর নিকটাত্মীয়র দিকে, সতর্কতা জারির পেছনে বিএনপি!

itallio murderঢাকার কূটনৈতিক পাড়া গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডের নেপথ্যে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধীর নিকটাত্মীয় জড়িত আছে বলে গোয়েন্দাদের সন্দেহ। যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তার জড়িত থাকার ব্যাপারে গোয়েন্দারা ইঙ্গিত পেয়েছেন। তবে নিকটাত্মীয়কে গ্রেপ্তারের আগে তার জড়িত থাকার বিষয়টি গোয়েন্দারা পুরোপুরি নিশ্চিত হতে চান। এর জন্য আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া ওই রাজনীতিক কারাবন্দী হওয়ার আগে বছরের পর বছর সন্ত্রাসের ‘গডফাদার’ হিসেবে পরিচিত ছিলেন। তার পরিচয়ের ইঙ্গিত দিয়ে গোয়েন্দা সূত্র জানিয়েছে, তিনি কারাবন্দী হওয়ার পর থেকে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার শেষদিন পর্যন্ত তার পরিবার এবং আইনজীবীরা ভেতরে-বাইরে নানা জটিলতা সৃষ্টি করেছেন।

তবে নিকটাত্মীয়কে গ্রেপ্তারের আগে ইতালীয় হত্যাকাণ্ডের সঙ্গে ওই রাজনীতিকের নিকটাত্মীয়র জড়িত থাকার বিষয়টি গোয়েন্দারা পুরোপুরি নিশ্চিত হতে চান। আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দারা এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনও রোববার ইতালীয় হত্যাকাণ্ডের পেছনে যুদ্ধাপরাধীরা জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে তিনিও সুনির্দিষ্ট করে কারো নাম বলেননি।

অন্যদিকে গোয়েন্দারা একইসঙ্গে জানতে পেরেছেন, অস্ট্রেলিয়া তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারির আগে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ঢাকায় অস্ট্রেলীয় মিশনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তার বৈঠকের সঙ্গে অস্ট্রেলিয়ার সতর্কতা জারির কোনো সম্পর্ক আছে কি না সেটাও গোয়েন্দারা পরীক্ষা করে দেখছেন।

আরও পড়ুন