জয়পুরহাটে দেবিপুর এলাকায় সন্ত্রাসী কামাল বাহিনীর প্রধান কামালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই এলাকার আবু সালামের ছেলে। পুলিশ জানায়, গভীর রাতে শহরের দেবিপুর এলাকায় এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


