বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিম্নমানের লেন্স: দৃষ্টিশক্তি হারানোর পথে অভিনেত্রী প্রিয়া আমান

Priya-L20150826172059

ডাক্তারের পরামর্শ ছাড়া নিম্নমানের কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার কারণে দৃষ্টিশক্তি হারানোর পথে অভিনেত্রী প্রিয়া আমান। তার দুটি চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চোখে এখন কিছুই দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী। ৩০ সেপ্টেম্বর ফার্মগেটের একটি চশমার দোকান থেকে তিনি লেন্স জোড়া কিনেছিলেন।

প্রিয়া জানান, ৩০ সেপ্টেম্বর কারওয়ানবাজারের ইউটিসি ভবনের এক শুটিং হাউসে ‘ইয়েস ম্যাডাম নো স্যার’ শিরোনামের ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেন। অভিনয়ের সময় তিনি চোখে আলাদা লেন্স ব্যবহার করেন। শুটিং শেষে লেন্স খুলে ফেলার পরপরই চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। এসময় চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এরপর রাস্তায় কর্তব্যরত পুলিশ তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে চক্ষু হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা জানান, মেয়াদোত্তীর্ণ লেন্স ব্যবহারের কারণে লেন্সের রঙ চোখের ভেতর ছড়িয়ে কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয়া আরও জানান, ইয়েস ম্যাডাম নো স্যার ধারাবাহিক নাটকের শুটিংয়ের জন্য ৩০ সেপ্টেম্বর ফার্মগেট থেকে লেন্সটি কিনেছিলেন তিনি।

প্রসঙ্গত, টিভি পর্দার পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন প্রিয়া। সোহেল রানার হাত ধরে ‘অদৃশ্য শত্র“’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। এরপর অভিনয় করছেন শারমিন সুলতানা শর্মীর পরিচালনায় ‘বিজয়িনী’ শিরোনামের একটি অনুদানের ছবিতে।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন