নাইজেরিয়ার দুটি শহরে আলাদা বোমা বিস্ফোরণের ১৮ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে। শনিবার দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কুজেতে একটি পুলিশ স্টেশনের সামনে বোমা বিস্ফোরণ হয়। এতে ১৫ জন নিহত হয় এবং ২০ জন আহত হয়। এর কিছুক্ষণ পর নায়ানায়া শহরের বাস স্ট্যান্ডে বোমা বিস্ফোরণ হয় যাতে ৩ জন নিহত হয় এবং ২১ জন আহত হয়। এখনও হামলার দায়ভার কেউ স্বীকার করে নেয়নি বলে জানিয়েছে নাইজেরীয় পুলিশ।


