বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বিজিএমইএ-বায়ার্স ফোরাম বৈঠক স্থগিত

certificate-course-in-sweater-merchandising-at-bgmea-university-of-fashion-technologyদেশে নিরাপত্তার ঝুঁকি নেই, ক্রেতাদের এমন বার্তা দিতেই সোমবার ক্রেতাদের সাথে বৈঠকে বসার কথা ছিল পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র। কিন্তু এক দিন আগেই নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে, তা স্থগিত করেছে ক্রেতাদের সংগঠন-বায়ার্স ফোরাম। বিজিএমইএ জানিয়েছে, পরে যে কোনো সময়ে, এই বৈঠক করার ব্যাপারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গেল ২৬ বছরে বহুবার বহু ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছেন, তবে শহীদুল্লাহ আজিমের জন্য এবারের সমস্যাটা একটু অন্যরকম। ৭ দিনের ব্যবধানে দেশের মাটিতে ২ বিদেশি হত্যার প্রভাব পড়েছে, তার ব্যবসায়। আমেরিকার এক ক্রেতার সাথে তার প্রতিষ্ঠান ক্লাসিক গ্রুপের আগামী ১২ ই অক্টোবরের পূর্ব নির্ধারিত বৈঠকটি এরই মধ্যে স্থগিত হয়েছে। বিজিএমইএর সাবেক এই সহসভাপতি জানান, অন্য ক্রেতারাও বলছেন নিরাপত্তা ঝুঁকির কথা।

শুধু ক্লাসিক গ্রুপই নয়, একই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে দেশের আরো অনেক পোশাক কারখানাকেই। এমন ঘোলাটে পরিস্থিতি কিছুটা স্বচ্ছ করতে, ৩০টি ক্রেতা প্রতিষ্ঠানকে নিয়ে সোমবার বৈঠকে বসার কথা ছিল বিজিএমইএর। কিন্তু নিরাপত্তার অজুহাতে বায়ারস ফোরামের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে এই বৈঠক। কবে আবার বসবে এই বৈঠক নিশ্চিত নয়, তা-ও।

আরও পড়ুন