বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর বক্তব্য আড়াল করবে খুনিদের: মির্জা ফখরুল

fakhrul

দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্তে ব্যাহতের পাশাপাশি খুনিদের আড়াল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যের পর বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিবৃতিতেএক বিবৃতিতে এই দাবি করেন তিনি।

পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশে এক ইতালীয় এবং এক জাপানি খুনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী সরকারের অর্জন প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালানোর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, “এ ঘটনাগুলি…পেছনে নিশ্চয়ই মদদ আছে। এবং এটা করাই হচ্ছে আমাদের অর্জনটা যেন প্রশ্নবিদ্ধ হয়।” এর প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দায়িত্বহীন উক্তি কেবল তদন্তেই ব্যাঘাত সৃষ্টি করবে না বরং প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।”

বিদেশি নাগরিক হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই প্রমাণ বলেও মন্তব্য করেন ফখরুল।

ঢাকায় ইতালিয়ান ও রংপুরে জাপানি নাগরিক হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে ফখরুল বলেন, দুজন বিদেশি নাগরিককে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হত্যাকাণ্ড প্রমাণ করে, বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন- সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের দায়িত্বহীন উক্তি কেবল তদন্তেই ব্যাঘাত সৃষ্টি করবে না, প্রকৃত আততায়ীকে চিহ্নিত করতেও বাধার সম্মুখীন হতে হবে।

অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুজন বিদেশিকে হত্যাকারী আততায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান ফখরুল।

আরও পড়ুন