বুধবার ৪ নভেম্বর ২০২৬

শশাঙ্ক মনোহর আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি

Monohor_news_bg_417336440আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে নির্বাচিত হলেন আইনজীবী শশাঙ্ক মনোহর। সদ্যপ্রয়াত জগমোহন ডালমিয়ার উত্তরসূরী হিসেবে আগামী তিন বছর বিসিসিআই সভাপতির পদে দায়িত্ব পালন করবেন মনোহর।

এর আগে বিসিসিআই সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে শুধু মনোহরের নাম জমা পড়লে রোববার মুম্বাইয়ে বোর্ডের সাধারণ সভায় এ বিষয়ে প্রস্তাব ওঠে। সভায় উপস্থিত সবাই মনোহরকে বোর্ড সভাপতি পদে নির্বাচিত করতে সমর্থন করেন।

মনোহর এর আগে ২০০৮ থেকে ২০১১ মেয়াদে বিসিসিআই সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন