দেশে একটি আদালত অবমাননা আইন থাকা উচিত বলে মনে করছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মন্ত্রী বলেন- ১৯২০ সালে আদালত অবমাননার যে আইনটি করা হয়েছিল, বর্তমানে গণমাধ্যমের ব্যাপক সম্প্রসারণের ফলে তা অনেকটাই পুরোনো হয়ে পড়েছে। তাই শিগগিরই এ সংক্রান্ত একটি আইন করা হবে।
রোববার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘বিচার বিভাগীয় রিপোর্টিং’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ল’ রিপোর্টাস ফোরাম এই কর্মশালার আয়োজন করে।


