বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইয়াবা ব্যবসায়ী পুলিশ আটক

Police-Yabaবরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) এক সদস্য ইয়াবাসহ আটক হয়েছেন। কোতয়ালী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, রোববার গভীর রাতে নগরীর চকবাজারের একটি আবাসিক হোটেল থেকে তার সঙ্গে এক মাদক বিক্রেতাকেও আটক করা হয়।

এরা হলেন- কনস্টেবল মো. সুমন ও স্টেডিয়াম কলোনির আলতাফ হোসেন ওরফে আনোয়ার। তার দুজনেই পুলিশ হেফাজতে রয়েছেন।

এসআই দেলোয়ার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে চকবাজারের হোটেল সুখীতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। দেহ তল্লাশি করে কনস্টেবল সুমনের কাছ থেকে ৪৬টি ও আনোয়ারের কাছ থেকে চারটি ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় ৫ জনকে আসামি করে সোমবার সকালে তিনি নিজে থানায় মামলা করেছেন বলে জানান দেলোয়ার।

আরও পড়ুন