ভিমরুলের কামড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আবনী বেগমকে (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। আবনী বেগম পজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানায়, রোববার বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ভিমরুলের বাসায় কে বা কারা ঢিল ছুড়ে। এ সময় ভিমরুল দিগ্বিদিক উড়ে গিয়ে গ্রামের নারীসহ চারজনকে কামড় দেয়। গুরুতর আহত অবস্থায় আবনী বেগমকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। আহত আদর চাঁন (৪৫), বিল্লাল মিয়া (৪০) ও আরেক মিয়াকে (৩৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া।


