বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাকিব হত্যার বিচার শুরু

6888-rakibখুলনায় শিশু রাকিব হাওলাদারকে হত্যায় তিন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সোমবার খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ অক্টোবর দিন ঠিক করে দেন।

অভিযোগ গঠনের সময় আসামি শরীফ মটর্সের মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও শরীফের দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মমিনুল ইসলাম জানান, এই মামলায় আদালতে মোট ৪০ জন সাক্ষ্য দেবে।

গত ৩ অাগস্ট বিকালে খুলনা শহরের টুটপাড়া কবরখানা এলাকায় কম্প্রেসর মেশিনের মাধ্যমে ১২ বছরের শিশু রাকিবের মলদ্বারে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।

আরও পড়ুন