বুধবার ৪ নভেম্বর ২০২৬

সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

bsfচাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে নাসির উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে নিয়ে যায়।

নাসির উদ্দিন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে।

খবরটি নিশ্চিত করে বিজিবির মনোহরপুর কোম্পানী কমাণ্ডার সুবেদার শাহজাহান আলী জানান, বেলা ১১টার দিকে রঘুনাথপুর সীমান্তের ৪/৬ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নাসির উদ্দিনকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিকাল ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

আরও পড়ুন