বুধবার ৪ নভেম্বর ২০২৬

উটি থেরাপিস্ট হিসাবে শুরু করতেই পারেন কেরিয়ার

201510061629589305_Job-as-a-beauty-therapist_SECVPFলাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া হাতছানি দেয় না, এমন মানুষের সংখ্যাটা নেহাতই হাতেগোনা। তবে, গ্ল্যামার জগতের অংশ হতে গেলে যে সবসময় সিলভার স্ক্রিনে মুখ দেখাতে হবে বা মার্জার সরণী পেরোতে হবে, এমনটা না। মডেলিং বা অভিনয় না করেও গ্ল্যামার জগতে পাকাপাকি আসন করাই যায়। কীভাবে ? বিউটি থেরাপিস্ট হিসাবে শুরু করতেই পারেন কেরিয়ার।

যতদিন যাচ্ছে, এই পেশায় দিকে ছেলেমেয়েরা আরও ঝুঁকছেন। এই পেশায় আসার প্রাথমিক শর্ত হল নানা বিউটি ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। তা সে ফেশিয়ালই হোক বা ম্যাসাজ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিউটিশিয়ান কোর্স করানো হয়। সেক্ষেত্রে তা করতেই পারেন।

বিউটি থেরাপিস্টদের চাহিদা কিন্তু দিনদিন বাড়ছে। চাইলে কারও অধীনে কাজ করতে পারেন। যদি মনে হয়, নিজে কোনও পার্লার খুলবেন তাও খুলতে পারেন। এক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

তবে, একজন বিউটি থেরাপিস্টকে কিন্তু সবসময়ই গ্রাহকের সন্তুষ্টির প্রতি নজর রাখতে হবে। জেনে রাখবেন, পয়সার বিনিময়ে তাঁরা আপনার ট্রিটমেন্ট নেন। যদি আপনার দিক থেকে কোনও গলদ থাকে বা আপনার কাজে গ্রাহকরা সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু ক্ষতি আপনারাই।

আরও পড়ুন