জাপানি নাগরিক হোসে কুনিওর মরদেহ গ্রহণ করতে জাপান সরকারের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এখন রংপুর মেডিকেল কলেজের মর্গে অবস্থান করছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এই চার সদস্য রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের সঙ্গে নিয়ে মর্গে যান।
এর আগে বিকেলে জাপানের এই প্রতিনিধি দলটি অতি গোপনীয়তা রক্ষা করে রংপুরে আসেন। তারা হোসে কুনিওর হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে পরিদর্শন করেন।
এরপর তারা পুলিশ সুপার আবদুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করে লাশ নেয়ার জন্য মর্গে আসেন।


