বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিটমহল নিয়ে দার্জিলিংয়ে ঢাকা-দিল্লি যৌথ সম্মেলন শুরু

lalmonirhut20150702152825ভারতের দার্জিলিংয়ে ছিটমহল বিনিময় চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথ সম্মেলন আজ মঙ্গলবার শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল।

এ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি সোমবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে গতকাল ভারতের চ্যাংরাবান্ধায় প্রবেশ করে।

এ সময় ভারতীয় প্রতিনিধি দল তাদের স্বাগত জানায়। পরে সড়ক পথে তারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। ভারত যেতে আগ্রহী ছিটমহলবাসীদের ব্যাপারটিসহ বিলুপ্ত ছিটমহলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে যৌথ সম্মেলনে।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন