বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাকা দিয়ে রক্তের দাম শোধ করতে চান এমপি!

3_5পনেরো লাখ টাকার সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিলেন গুলিবিদ্ধ সৌরভের বাবা-মা। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করছেন গাইবান্ধার প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা। কিন্তু তার এই প্রস্তাব ভেস্তে গেছে। ঘৃণাভরে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন শিশুটির পিতা। গুলিতে আহত স্কুলছাত্র সৌরভের পরিবারের সদস্যরা চান, ঘটনার ন্যায়বিচার ও এমপির দৃষ্টান্তমূলক শাস্তি। অবশ্য ভুক্তভোগী পরিবারটি এমপির বিরুদ্ধে মামলা করে এখন কিছুটা চাপের মধ্যেও আছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া বিতর্কিত এই এমপিকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছে। এমনকি স্থানীয় আওয়ামী লীগ নেতারাও চাইছেন, দলের ভোট ও ইমেজ রক্ষার স্বার্থে এমপি লিটনকে দ্রুত গ্রেফতার করা হোক।

প্রসঙ্গত গাইবান্ধ-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন শুক্রবার মদ্যপ অবস্থায় স্কুলছাত্র শিশু সৌরভের পায়ে ৩টি গুলি করেন। চতুর্থ শ্রেণীর এই ছাত্র ভোরবেলা বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় এমপি দ্বারা এমন বর্বরতম হামলার শিকার হন।তারা বলেছেন টাকার চেয়ে সন্তানের রক্তের দাম বেশী। আবারো এমপি লিটনের শাস্তির দাবি করেছেন তারা।

এদিকে সমঝোতার প্রস্তাবকে ন্যাক্কারজনক বলেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আর এমপি লিটনের স্বজনদের দাবি সংসদ সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে প্রতিপক্ষ।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন