বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি হত্যা: সরকারের পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা

british-hi-commissionদেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের ব্রিফিং শেষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে এতে আমরা সন্তুষ্ট। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্রিফ শেষে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের একথা বলেন। বিকেল তিনটায় শুরু হওয়া ব্রিফিং চলে বিকেল চারটা পর্যন্ত।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টরা নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তের বিষয়ে আমরা আলোচনা করেছি।

রবার্ট গিবসন, হত্যাকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত ও ঘাতকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তারা। এ বিষয়ে কোনো বাধা থাকবে না বলেও সরকারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।

আরও পড়ুন