বুধবার ৪ নভেম্বর ২০২৬

রিভিউ আবেদন করবেন সালাউদ্দিন কাদের চৌধুরী

ofLODEsifBMUএকাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি।

আইনজীবী আলফেসানি সাংবাদিকদের জানান, রিভিউয়ের বিষয়ে কথা বলতে কাশিমপুর কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কথা হয়েছে। তিনি রিভউ আবেদন করার সিদ্ধান্ত দিয়েছেন।

আইনজীবী বলেন, রিভিউ আবেদন বিষয়ে ইতোমধ্যেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে লিখিতভাবে জানানো হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেলে মুজাহিদের ১৯১ পৃষ্ঠার এবং সাকা চৌধুরীর ২১৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল মামলার রায় প্রদানকারী চার বিচারপতির স্বাক্ষরের পর তা প্রকাশ করা হয়। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাতেই আপিল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পৌঁছে যায় পূর্ণাঙ্গ রায় দুটি।

১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়। এর আগে ওইদিনই তাদের মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ১৬ জুন একাত্তরের কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর প্রধান মুজাহিদ এবং ২৯ জুলাই চট্টগ্রাম অঞ্চলের নৃশংসতম মানবতাবিরোধী অপরাধের হোতা সাকা চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চার সদস্যের একই আপিল বেঞ্চ পৃথক পৃথক এ রায় দেন।

আরও পড়ুন