বুধবার ৪ নভেম্বর ২০২৬

লাদেনের হত্যাকারী মার্কিন নেভি সিল সদস্যকে হত্যার হুমকি আইএসের

201510060838522919_ISIS-want-US-navy-seal-who-killed-Osama-dead_SECVPFআবারো একবার খবরে ওসামা বিন লাদেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানের জেরে নিহত হন একদা বিশ্ব সন্ত্রাসবাদের মুখ। তবে ফের একবার সেই অভিযানের কথা স্মরণ করাল জঙ্গি গোষ্ঠী আইএস। সম্প্রতি সোশাল মিডিয়ায় মার্কিন অভিযানের সময় লাদেনকে গুলি করা নেভি সিলের সদস্যকে খুনের ফতোয়া জারি করেছে এই জঙ্গি গোষ্ঠী। সোশাল মিডিয়ায় ওই সেনা জওয়ানের পরিচয় ও তথ্য ফাঁস করে তাঁকে হত্যার ডাক দিয়েছে এক আইএস সমর্থক। এবং মুহূর্তের মধ্যে অন্য আইএস সমর্থকরাও তাতে সাড়া দিয়েছে। তবে গোটা ঘটনায় মোটেও উদ্বিগ্ন নন ওই নেভি সিল রবার্ট ও’নিল।

ওসামা বিন লাদেনকে খতম করার পর মার্কিন প্রশাসনের কাছে পুরস্কৃত হন রবার্ট। তাঁর উপর হওয়া তথ্যচিত্র “The Man Who Killed Osama Bin Laden”-এও ওসামাকে গুলি করার কথা স্বীকার করে নেন তিনি (যদিও এই দাবি নিয়েও বিতর্ক আছে)। নিজের টুইটার অ্যাকাউন্টেও আকছার আইএস বিরোধী টুইট করে থাকেন ওই মার্কিন সেনা জওয়ান। আইএস-এর হুমকিতে রবার্ট উদ্বিগ্ন নন, তা প্রকাশ পেয়েছে তাঁর বাবার কথায়। যিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই হুমকিতে তাঁরা এতটুকুও বিচলিত নন।  তবে গোটা ঘটনায় প্রশাসনিক সতর্কতা জারি রয়েছে।

রবার্ট বিরোধী ওই টুইটে আইএস-এর এক কট্টর ব্রিটিশ সমর্থক পোস্ট করে, “ওসামাকে খুন করে ও ভাষণ দিয়ে বেরাচ্ছে।” এরপরই রবার্টকে “এক নম্বর নিশানা” বলে, তাঁর সম্পর্কিত তথ্য অনলাইনে আপডেট করে দেয় ওই জঙ্গি সমর্থক। তবে এই হুমকি নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রবার্ট ও’নিল।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন