বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপি লিটনের বিচার হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী

mp-liton-1_331730গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে অবশ্যই আদালতে এসে বিচারের মুখোমুখি হতে হবে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

গত শুক্রবার সকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রের পায়ে গুলি করে পলাতক আছেন ওই এমপি।

পুলিশ ওই এমপিকে এখনও গ্রেপ্তার করেনি কেন? সরকারদলীয় হওয়ার কারণেই কি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইন সবার জন্য সমান। তিনি সরকারি দলের সাংসদ, নেতাকর্মী বা যিনিই হন। তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।”

আরও পড়ুন