বুধবার ৪ নভেম্বর ২০২৬

এসএসসি ও এইচএসসির এমসিকিউতে ১০ নম্বর কমল

SSC-exam২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার এমসিকিউতে ১০ নম্বর কমছে।

এ ছাড়া আগামী বছর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পাবলিক পরীক্ষাতেই সৃজনশীল পরীক্ষার আগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে বুধবার পাবলিক পরীক্ষা পদ্ধতির সংস্কার বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সভাপতিত্ব করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন