বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

খুলনার কবির হত্যা মামলার ৪ আসামি মাগুরায় গ্রেপ্তার

Magura_arrist_508069212খুলনার দিঘলিয়ার চাঞ্চল্যকর কবির হত্যা মামলার চার আসামিকে মাগুরা শহরের ঢাকা রোডের কাঁচাবাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে ওই এলাকার আবাসিক হোটেল ঈগলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- খুলনার দিঘলিয়া থানার পানিঘাটি গ্রামের হাসান শেখের ছেলে ইকবাল শেখ, মতিয়ার মোড়লের ছেলে উকিল মোড়ল, ব্রক্ষ্মগাতী গ্রামের জাভেদ আলীর ছেলে ইমরান আলী ও সেনহাটি গ্রামের আইয়ুব আলীর ছেলে আমির হোসেন।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের ঢাকা রোড কাঁচাবাজার এলাকার আবাসিক হোটেল ঈগলে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ইকবাল শেখ ও উকিল মোড়ল খুলনার দিঘলিয়ার চাঞ্চল্যকর কবির হত্যা মামলার এজ‍াহারভুক্ত ও অন্য দুজন সন্দেহভাজন আসামি বলে জানান পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন