বুধবার ৪ নভেম্বর ২০২৬

জিম্বাবুয়ে আসছে নভেম্বরে

Zimদুই টেস্টের সিরিজ খেলতে আগামী নভেম্বরেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে ওয়ানডে সিরিজ খেলতে এমনিতেই বাংলাদেশে আসার কথা ছিলো জিম্বাবুয়ের। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় তার দুই মাস আগেই চলে আসবে আফ্রিকার এ দেশটি।

দুই টেস্টর সিরিজ খেলে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ানরা। আসবে আবার জানুয়ারিতে। বুধবার বিসিবির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেন, জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। তারা নভেম্বরে আসতে রাজি হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

ক্রীড়া প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন