বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

dead-bodyকক্সবাজারে নিখোঁজ এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাব উদ্দিন ফরায়েজি (৫৯) পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পেকুয়া থানার ওসি আবদুর রফিক জানান, বুধবার সকাল ৭টার দিকে টিট্যং ইউনিয়নের বড়ছড়া এলাকায় শাহাবের লাশ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়ে থাকতে পারে জানিয়ে ওসি বলেন, “মৃতদেহে আঁচড়ের দাগ রয়েছে। সম্ভবত খুনির সঙ্গে ধস্তাধস্তিতে আঘাত লেগেছে।”

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় বটতলী স্টেশন এলাকায় একটি সালিশে যোগ দিয়ে রাতে বাড়ি ফেরেননি শাহাব উদ্দিন। রাত ৯টার দিকে স্বজনরা তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার কথা জানিয়েছেন।সকালে তার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

শাহাব উদ্দিনকে বহনকারী অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, “একই অটোরিকশায় করে শাহাব উদ্দিনের ফেরার কথা ছিল। তাই এর চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”

ময়নাতদন্তের জন্য শাহাব উদ্দিনের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন