বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে পড়ে থাকা ফ্রিজের কার্টনে লাশ

dead-body3রাজধানীর কলাবাগানে ফ্রিজের কার্টনের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ধানমণ্ডি থানার ওসি নূর এ আজম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলাবাগান মাঠের লাগোয়া ফুটপাতে পড়ে থাকা কার্টন থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক বয়স ৩৫-৪০ বছর বয়সী ব্যক্তির পরনে প্যান্ট ও গেঞ্জি এবং হাত-পা বাঁধা ছিল। গলায় জখমের চিহ্নও আছে।

শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দী করে কার্টনে ভরা হতে পারে বলে জানান ওসি আজম। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন