বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিবসেনার হুমকিতে ভারতে বাতিল গুলাম আলির জলসা

gulam-ali-655x360গজল সম্রাট গুলাম আলির লাইভ শো শেষমেশ শুনতে পারবেন কি ভারতের মুম্বাই আর পুণের মানুষ? দেশটির কট্টর হিন্দু সাম্প্রদায়িক সংগঠন শিবসেনা গজল সম্রাটের দু’টি গানের জলসাই ভেস্তে দেওয়ার হুমকি দিয়েছে। শুক্র আর শনিবার ওই লাইভ শো হওয়ার কথা ছিল মাতুঙ্গার সন্মুখানন্দ হল আর পুণেতে। তবে তা বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। যদিও মোদি সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছিল।

শিবসেনার চলচ্চিত্র শাখা চিত্রপত সেনার সভাপতি আদেশ বান্দেকর বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা হল-কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাঁদের ওই অনুষ্ঠান বাতিল করে দিতে বলেছেন। আর, তা যদি না করা হয়, তা হলে তাঁরা তাঁদের মতো করেই বিক্ষোভ দেখাবেন ওই দিন সন্মুখানন্দ হলের সামনে। ‘অপরাধ’টা কী করলেন গজল সম্রাট?-আনন্দবাজার।

আরও পড়ুন