বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্ত্রী-পুত্রকে হত্যা, স্বামী আটক

hhhhস্ত্রী  ও সৎ ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। রাজধানীর কেরানীগঞ্জে স্ত্রী ওশাহেরা বেগমকে (৩৫) কুপিয়ে ও সৎ ছেলে ফয়সালকে (৮) শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী ইহসাক মিয়া। এ ঘটনায় তার মেয়ে জান্নাত (১১) আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার বন্দরগঞ্জে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতের স্বজনরা জানান, কয়েকদিন আগে ইহসাক মিয়া আরেকটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রী ও সৎ ছেলেকে খুন করে থাকতে পারেন।

কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) কিবরিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) পাঠানো হয়েছে। এ ঘটনায় ইহসাককে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান কিবরিয়া।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন