বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘুষ চাওয়ায় মন্ত্রীকে বরখাস্ত করলেন কেজরিওয়াল

kej750ঘুষ চাওয়ার অভিযোগে নিজের মন্ত্রিসভার একজন সদস্যকে বরখাস্ত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবাসন ব্যবসায়ীর কাছে ঘুষ চাওয়ায় দিল্লির খাদ্য ও পরিবেশমন্ত্রী অসীম আহমেদ খানকে শুক্রবার বরখাস্ত করা হয়।

একই সঙ্গে আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়াল বলেছেন, দুর্নীতি প্রশ্নে তিনি কাউকে ছাড় দেবেন না যদি সে তার নিজের ছেলেও হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, আসিম আহমেদ খানের পরিবর্তে ওই দপ্তরের নতুন মন্ত্রী করা হয়েছে ইমরান হোসেনকে। ঘুষ চাওয়ার পুরো ঘটনা তদন্তে কেন্দ্রীয় তদন্ত বুর‍্যোকে (সিবিআই) তদন্তেরও নির্দেশ দেয়া হয়েছে।

কেজরিওয়াল জানান, সরকার সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখেছে। দিল্লির এক আবাসন ব্যবসায়ীর সঙ্গে আসিম আহমেদ খানের ঘণ্টাখানেক কথোপকথনের রেকর্ডও শোনা হয়েছে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল বলেন, ‘জনগণ সৎ রাজনীতিবিদ হিসেবে আমাদের বিশ্বাস করে। তাই আমরা কর্মকর্তা, এমএলএ ও মন্ত্রীদের দুর্নীতি ছেড়ে দিতে পারি না।’

আসিম আহমেদ খান মূলত একজন ব্যবসায়ী। দিল্লি বিধানসভা নির্বাচনে ৬৭ আসন পেয়ে সরকার গঠন করে এএপি। সরকারে আসিম আহমেদ খানকে খাদ্য ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

আরও পড়ুন