বুধবার ৪ নভেম্বর ২০২৬

চাকরিপ্রার্থীকে ব্যক্তিগত প্রশ্ন নয়

Questions-not-to-be-asked-in-an-interview_SECVPFইন্টারভিউ দিতে গিয়ে সবার অভিজ্ঞতা কখনই এক হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই নিয়োগকর্তাদের প্রশ্নের উত্তরে নাজেহাল হতে হয় চাকরিপ্রার্থীদের। ফলে অভিজ্ঞতা যে তিক্ত হয় তা বলাই যায়। অনেকসময় নির্দিষ্ট বিষয়ের উপর প্রশ্ন না করে ব্যক্তিগত বিষয়ে কৌতূহলী হয়ে ওঠেন নিয়োগকর্তারা।

কোনও সংস্থার কর্মকর্তাদের অধিকার নেই কর্মীদের ধর্মীয় জীবন নিয়ে প্রশ্ন করার। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীদের ধর্ম নিয়ে প্রশ্ন করেন।

শুধু তাই না, চাকরিপ্রার্থীদের বয়স নিয়েও প্রশ্ন করেন নিয়োগকর্তারা।বায়োডাটায় বয়সের উল্লেখ থাকলেও অনেকক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। যদিও বয়স কখনই দক্ষতার ক্ষেত্রে বাধা হতে পারে না।

একজন ১৮ বছর বয়সী যুবক ৩৫ বছরের ব্যক্তির থেকেও দক্ষ হতে পারেন। তাই এক্ষেত্রে নিয়োগ কর্তাদের চাকরিপ্রার্থীদের যোগ্যতার দিকে খেয়াল রাখা উচিত। তাঁর ধর্ম বা বর্ণের দিকে নয়।

আরও পড়ুন