ব্রাহ্মণবাড়িয়ার জেলা জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাখাওয়াত হোসেন (৪০) নামের এই নেতাকে শনিবার বিকেল ৪টার দিকে শহরের কাজিপাড়ার আইডিয়াল হাই একাডেমি থেকে গ্রেপ্তার করা হয়।
জেলা জামায়াতের রোকন শাখাওয়াত হোসেন কসবা উপজেলার মাইজখার গ্রামের মৃত কানু ভূঁইয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আইডিয়াল হাই একাডেমি স্কুলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


