বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

pabna (1)পাবনার আতাইকুলার সরাডাঙ্গিতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত, আহত ১ জনকে পরে পুলিশে সোর্পাদ করে এলাকাবাসী । আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে।

আতাইকুলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর চারটার দিকে আতাইকুলার সরাডাঙ্গী কাজীয়াপাড়া গ্রামে গরু চুরি করতে আসে সংঘবদ্ধ চোরের একটি দল। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরেকজন।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন