বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে প্রবীণ হাসপাতাল লটারি ২০১৫-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার ঢাকা শহরে একটি ফ্ল্যাট বাড়ি অথবা ত্রিশ লাখ টাকা জিতে নিয়েছে ঞ সিরিজের ০১৪৮৯৭৬ নম্বরটি। দ্বিতীয় পুরস্কার একটি মোটরগাড়ি অথবা পাঁচ লাখ টাকা জিতে নিয়েছে গ সিরিজের ০১৬০৮৫৭ নম্বরটি। তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বরটি হলো খ সিরিজের
০২৩২০৬৩। তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি মোটরসাইকেল অথবা দেড় লাখ টাকা।
চতুর্থ হতে সপ্তম পুরস্কারের ক্ষেত্রে বিজয়ীর নম্বর সব সিরিজের (ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ) জন্য প্রযোজ্য। চতুর্থ পুরস্কার মোট ১০টির বিজয়ী নম্বর সব সিরিজের ০২৭৯০৬৯। প্রতিজন পাবে ১০ হাজার টাকা। পঞ্চম পুরস্কার মোট ৩০টির বিজয়ী সব সিরিজের ০১১৮৩৫৯ নম্বর, ০২৭১৪২৭ নম্বর এবং ০২৫৫৩৯৯ নম্বর। প্রতিজন পাবে পাঁচ হাজার টাকা। ষষ্ঠ পুরস্কার মোট ২০টির বিজয়ী সব সিরিজের ০১৯৫৬৩০ নম্বর ও ০৩৬৪৫২১ নম্বর। প্রতিজন পাবে দুই হাজার পাঁচশত টাকা। সপ্তম পুরস্কার ৭০০টির প্রতিজন পাবে দেড় হাজার টাকা।
বিজয়ী নম্বরগুলো হচ্ছে_ ০৩০৭৫৩০, ০৩১০৯৩২, ০৩৪৮৬১৫, ০৩১৭৫৫৮, ০১০১৪৫৭, ০২৯১৬৯১, ০২৯১২৯৪, ০২৮১৮১৬, ০১৭২৪০৪, ০২১৭৬৯২, ০৩২৭৬৮৩, ০১৪৬৪৬২, ০১৪৫৪৩৭, ০১৮৮৯৬৮, ০৩৫৯০০০, ০২৭৯৫২০, ০১৫৮৫৬৯, ০৩৪৬৯৮৮, ০১৮৩৪৬৯, ০২৮৬৭৪১, ০১৩১৯৩৪, ০৩০৯২৪২, ০১৫৫২৫০, ০৩২০০২৯, ০৩৫৭৯৮০, ০৩২৮৬৬৭, ০২৬৫২৪৫, ০২০১২২৫, ০১২৭৪০৩, ০২৪৩৫০৩, ০২৪০৮০৫, ০২৫০২০০, ০২২৪১৮৫, ০৩৬২৬৮৬, ০৩২০২১৬, ০১০৮৮৫৯, ০১৮৫২২৭, ০২৩৪৯২০, ০১৭৮২৫৫, ০২১৫৯৪৮, ০৩০০৮০২, ০২১৫৭৫৫, ০১৮৮৭৯৬, ০৩০০২০৭, ০৩৬৪৯৫০, ০১০৪১৭৯, ০৩২০৯৬৩, ০১৯২৩৫২, ০২২৯৯৪১, ০৩৩০০৫০, ০৩৪৫৫৭১, ০১৪৩০৯০, ০১৮৮১৩১, ০১৯৩৩৯৬, ০১২৫৩১৯, ০২০০৭০৭, ০২৯১০৬৪, ০১৭৬৪৪৩, ০১৮১৪৩৫, ০১১২৭৩১, ০৩২৩৯৭৮, ০৩১৫১৯৮, ০১৪১৬২৫, ০৩৩৯৭৮৬, ০৩৫২২৫৬, ০১২৯৯৫৩, ০১৮১৫৬২, ০২৩০৪১৯, ০১৬০৮৭৯, ০৩৪০৫৭৬।
শনিবার বিকেলে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে ছয় সদস্যের ড্র কমিটির মাধ্যমে লটারির এ ড্র অনুষ্ঠিত হয়। সর্বমোট ৭৬৩টি পুরস্কারের জন্য প্রথম থেকে সপ্তম সর্বমোট ৭৯টি ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রাইজবন্ড শাখার সহযোগিতা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিসুর রহমান, অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান প্রমুখ।


