বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি হত্যায় খালেদাকে জিজ্ঞাসাবাদ করুন: হাছান

Hasan-mahmud_05দুই বিদেশি হত্যার মদদদাতা হিসাবে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জিঙ্গাসাবাদের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর শোক ও স্মরণ সভায় তিনি এ দাবি জানান।

হাছান বলেন, “দুই বিদেশি হত্যাকারীদের খুঁজে বের করার সাথে সাথে তাদের মদদদাতাদেরও খুঁজে বের করতে হবে। আর এর জন্য বেগম খালেদা জিয়াকেও দেশে আসামাত্র জিঙ্গাসাবাদ করতে হবে।”

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তেজারে তাভেল্লা। সপ্তাহ না গড়াতেই ৩ অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সৈয়দ মহসিন আলীর স্মৃতিচারণ করে বলেন, তার মত খোলা মনের মানুষ রাজনীতিতে সচারচর দেখা যায় না। মহসিন আলীর স্মৃতি ধরে রাখতে মহসিন আলী ট্রাস্ট গঠন করারও আহ্বান জানান তিনি।

ট্রাস্ট গঠনে সব ধরনের সহযোগিতা দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

সৈয়দ মহসিন আলী স্মৃতি সংসদ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে গোলাম কবির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন