পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর কাজ শেষ হওয়ার আগে শিক্ষকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।
রোববার দুপুরে রাজধানীর সরকারি বদরুন্নেসা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের মান-মর্যাদা রক্ষায় সরকার সব সময়ই সচেতন উল্লেখ করে শিক্ষামন্ত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের ক্লাস, পরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।


