বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ

jamat-বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের গ্রেফতার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সারাদেশে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রবিবার রাতে এ কর্মসূচির আহ্বান করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার ভিত্তিহীন মিথ্যা ও বায়বীয় অভিযোগে জামায়াতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হত্যার চক্রান্ত করছে। মুজাহিদকে ন্যায়বিচার পাওয়া থেকে সরকার বঞ্চিত করেছে। সরকার সারাদেশে জামায়াতের মাঠপর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুলুম করছে। সরকার একদিকে জামায়াতের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে, অন্যদিকে নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে।’

আরও পড়ুন