বুধবার ৪ নভেম্বর ২০২৬

গার্মেন্ট নারীকর্মী নিহতের পর আশুলিয়ায় অবরোধ, গাড়িতে আগুন

savar_99731বাসচাপায় সাভারের আশুলিয়ায় এক পোশাককর্মীর মৃত্যুর পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। সোমবার সাড়ে ৮টা থেকে তিন ঘণ্টা রাস্তা আটকে বিক্ষোভের সময় শ্রমিকরা তিনটি গাড়িতে আগুন দেওয়া ছাড়াও ভাংচুর করেছেন অর্ধশত যানবাহন। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

আশুলিয়া থানার ওসি মোহসিন কাদির জানান, সকাল ৮টার দিকে জামগড়া বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় গ্রামীণ সেবা পরিবহনের একটি বাসের চাপায় এক নারী শ্রমিক নিহত হন। নিহত ফুল বানু (৩২) পলমল গ্রুপের ‘আয়শা ক্লোথিং লিমিটেড’ কারখানার অপারেটর ছিলেন বলে জানান তিনি। ফুল বানু টাঙ্গাইলের গোপালপুর থানার দরিশা গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জামগড়া এলাকায় তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে আশুলিয়া থানার ওসি মোহসিন কাদের জানিয়েছেন।

বিশৃঙ্খলা এড়াতে জামগড়া এলাকার ১০টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

ওসি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ‘গ্রামীণ সেবা’ পরিবহনের একটি বাস জামগড়ায় ‘পলমল গার্মেন্টস’- এর এক কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানাতে পারেননি ওসি।

এদিকে শ্রমিক নিহতের খবর পেয়ে ওই পোশাক কারখানার কর্মীরা রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ শুরু করে। আশেপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিক এই বিক্ষোভে যোগ দেয়।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। তারা ১৫/২০টি যানবাহনে ভাংচুর চালায় এবং গ্রামীণ সেবার তিনটি গাড়িতে আগুন দেয়।

“খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। তবে তার আগেই বাসগুলোর কিছু অংশ পুড়ে যায়,” বলেন ওসি। এই পরিস্থিতিতে বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কায় জামগড়া এলাকায় পলমল গার্মেন্টসহ আশপাশের ৫/৬টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া থানার ওসি বলেন, “সকাল সাড়ে ১০টার পর থেকে একটি দুটি গাড়ি চলতে শুরু করলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

ওসি মোহসিন জানান, শ্রমিক নিহতের খবর পেয়ে পলমল গ্রুপের পোশাক কারখানার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে আশেপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিক তাদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাংচুর শুরু করেন। আগুন দেওয়া হয় ‘গ্রামীণ সেবা’ পরিবহনের তিনটি গাড়িতে।” বিক্ষুব্ধরা ঢিল ছুঁড়ে ইউনির্ভাস গামের্ন্ট নামে একটি জানালার কাচও ভেঙ্গে দেন বলে জানান তিনি।

শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, প্রায় তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বিশৃঙ্খলা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন