বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্রিটেন বাংলাদেশে নারী হাইকমিশনার পাঠাচ্ছে, যিনি সংঘাত বিশেষজ্ঞ

Alisin_balck_794580614ঢাকায় ব্রিটেনের হাইকমিশনার হিসেবে সাড়ে চার বছরের দায়িত্ব পালন শেষে ফিরে যাবেন রবার্ট গিবসন। তার স্থানে আসছেন একজন নারী কূটনীতিক অ্যালিসন ব্লেইক। তিনি এখন পাকিস্তানে ব্রিটিশ উপ হাইকমিশনারের দায়িত্বে আছেন। যিনি আসলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক সময় চাকরি করতেন। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফ্লিক্ট গ্রুপ বলে যে সংঘাত নিরসন শাখা রয়েছে, সেখানকার একজন সদস্য ছিলেন। সংঘাত বিশেষজ্ঞ হিসেবে এই গ্রুপের সদস্যরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে যেখানে ব্রিটেনের স্বার্থ রয়েছে, সেখানকার সংঘাত নিরসনে কাজ করেন। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে তাই অ্যালিসনের নিয়োগ ইঙ্গিতপূর্ণ।

বাংলাদেশে রবার্ট গিবসনের উত্তরসূরির নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য। হাই কমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় আসতে যাচ্ছেন অ্যালিসন ব্লেইক। তিনি বর্তমানে পাকিস্তানে উপ হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জানুয়ারিতে তাদের ঢাকা মিশনের দায়িত্ব নেবেন ব্লেইক।

সাড়ে চার বছর ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা গিবসন নতুন কর্মস্থলে যাচ্ছেন। বর্তমানে ঢাকায় যত কূটনীতিক দায়িত্ব পালন করছেন, তার মধ্যে তিনিই সবচেয়ে পুরনো।

লন্ডনের বাসিন্দা ব্লেইক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি নেওয়ার পর লন্ডনে প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি। ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন এই নারী।

তিনি ১৯৯৬ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন।

ইসলামাবাদ মিশনে যোগ দেওয়ার আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কনফ্লিক্ট গ্রুপ’র প্রধান ছিলেন ব্লেইক। যুক্তরাজ্যের স্বার্থ জড়িত এমন যেসব অঞ্চলে সংঘাত রয়েছে, সেখানে স্থিতিশীলতা ফেরাতে কাজ করে ‘কনফ্লিক্ট গ্রুপ’।

আরও পড়ুন