বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রাক-প্রাথমিকে শিক্ষক পদে ৯,৭২৭ জন উত্তীর্ণ

primary20131128030525সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২২ জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার সন্ধ্যায়। এতে ৯ হাজার ৭২৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

নড়াইল, মেহেরপুর, মুন্সিগঞ্জ শরীয়তপুর, ফেনী, জয়পুরহাট, চুয়াডাংগা, মাগুরা, বাগেরহাট, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, ভোলা ও পঞ্চগড় জেলার ফল প্রকাশ করা হয়।

তথ্যটি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, ২২ জেলায় লিখিত পরীক্ষায় ১ লাখ ৪৪ হাজার ১১২ জন অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৭ জন।

আরও পড়ুন