বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ আহত

পুলিশঝিনাইদহের শৈলকুপায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। একজন শৈলকুপা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হাজরা ও কনস্টেবল মনির হোসেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মধুদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শৈলকুপা থানার সেকেন্ড অফিসার ইমদাদ হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজি লাল। জানান, সন্ধ্যায় এএসআই মনির হাজরা কনস্টেবল মনির হোসেনকে নিয়ে মধুদাহ গ্রামের আশানগর ব্রিজের পাশে বটতলায় মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা করে। এতে মারধরে দুই পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

আরও পড়ুন