বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছাদ থেকে লাফ দিয়ে তিতাস কর্মকর্তার আত্মহত্যা

_Lash_1ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় নিজ বাসার ছাদ থেকে লাফ দিয়ে মনির হোসেন নামে তিতাস গ্যাসের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোররাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রাজধানীর দক্ষিণ বনশ্রীর ১৭২/ এ নম্বর বাসায় তিতাসের কর্মকর্তা মনির ভাড়া থাকেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাসার ৫ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনির। তিনি নিচে পড়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন