ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন।
পরীক্ষায় ২৯ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৪ হাজার ৩৫১ জন পাস করেন। পরীক্ষায় পাসের হার ১৪.৬৮ শতাংশ। উল্লেখ্য, গত শুক্রবার ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (স্নাতক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল পেতে ক্লিক করুন।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


