বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিষ্ঠুর বাবা-মা বালিশ চাপায় মারলেন কন্যাকে!

full_361009215_1434103791যশোরে পাঁচ বছরের শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-মাযের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার বসুন্দিয়া মোড় বেলতলা এলাকায় সুরাইয়া আক্তার দিয়া নামের পাঁচ বছরের ওই শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, দিয়ার মা ও সৎ বাবা তাকে হত্যা করেছে। এ ঘটনায় শিশুটির মা আছিয়া বেগম ও সৎ বাবা সোহানকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, মঙ্গলবার দুপুরে শিশুটিকে তার মা ও সৎ বাবা মিলে বালিশ চাপা দিয়ে ধরে। শিশুটি তখনও বেঁচে ছিল।

বিকালের দিকে বসুন্দিয়া মোড়ে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ওই শিশুটিকে যশোরের এক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃতদেহ বাড়িতে আনা হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বাবা-মাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বসুন্দিয়া মোড় বেলতলা এলাকায় আলাউদ্দিন জানান, এর আগে আছিয়া একাধিক বিয়ে করেছে। সম্প্রতি কেফায়েতনগর গ্রামের আবদুল হাইয়ের ছেলে সোহানকে বিয়ে করে আছিয়া। কিন্তু আছিয়ার ঘরে শিশু সন্তান থাকায় সোহানের পরিবার মেনে নিচ্ছিল না। এ অবস্থায় আছিয়া ও সোহান মিলে শিশুটিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন