বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে নেতার ওপর হামলা

61395_172রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ের তৃতীয় তলায় দফতরে এ হামলার ঘটনা ঘটে। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

হামলার বিষয়ে তাইফুল ইসলাম টিপু বলেন, ‘এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটা আমার ব্যক্তিগত বিষয় ছিল। আমার ছোট ভাইদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং আমার কোনো ক্ষতিও হয়নি।’ তবে এ ঘটনায় টিপুর কানে ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।

বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জন অজ্ঞাত দুর্বৃত্ত কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় দফতর বিভাগে ঢুকেই সেখানে অবস্থানরত তাইফুল ইসলাম টিপুর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে মারধর করে কার্যালয় থেকে দ্রুত পালিয়ে যায়।

এর আগে গত ১৪ জুন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালামের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

আরও পড়ুন