বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ব্লু ইকোনোমিতে প্রবেশ করছে বাংলাদেশ’

farid20150420202837বাংলাদেশের ভবিষ্যত্ এখন সমুদ্র। সমুদ্রের তলায় যে মূল্যবান সম্পদ রয়েছে তা যদি ঠিকমত আহরণ করা যায় তাহলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। বাংলাদেশ প্রবেশ করবে ব্লু ইকোনোমিতে। এমন আশার কথাই ব্যক্ত করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম. ফরিদ হাবীব (এনবিপি, এন.ডিসি, পিএসসি)।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের ভৈরব নদ খনন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকার্স ব্যবস্থাপনা পরিচালক কমডোর খুরশিদ মালিক, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, নারী এমপি সেলিনা আখতার বানু, প্রধান বনরক্ষক ইউনুস আলী ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নৌপ্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের মাধ্যমে সমুদ্রের গোটা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা সৃষ্টি হয়েছে। এতে বিদেশি কোম্পানির আগমন বাড়বে।

তিনি বলেন, শুধু দেশে নয়; জাতিসংঘ শান্তি মিশনেও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। জাহাজ স্বল্পতা ও উন্নতমানের জাহাজ সংকট দূর হয়েছে। নৌবাহিনীর বহর আরো বড় হচ্ছে।

আরও পড়ুন