বুধবার ৪ নভেম্বর ২০২৬

৫০ হাজার ইয়াবাসহ আটক ৪

arrest-yabaরাজধানীর শাহবাগ এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের সোমবার রাতে আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন) মুনতাসিরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছেন।

আটকরা হলেন ছৈয়ত আলম, মো. মাসুদ রানা, মো. আকিবুল আলম ওরফে সবুজ ও মো. সেকান্দর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের কাছ থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়। তারা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে ইয়াবা ট্যাবলেট খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় উপ-কমিশনার (পূর্ব) মাহবুবুল আলম ও এডিসি খন্দকার নুরুন্নবীর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আরও পড়ুন