বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুর্গাপূজায় চার দিনের নাট্যোৎসব

pujaaaহিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সম্প্রতি এ আনন্দযজ্ঞকে ঘিরে শহর-নগর কোথাও উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। প্রতিবারের মতো এবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মীয় এ বৃহৎ আসরকে ঘিরে পূজামণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজ-বাহারে। সেই বাতাস বইছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটকপাড়ায়ও।

শারদীয় দুর্গাপূজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসব। ১৯ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নাট্যোৎসবকে ঘিরে পূজায় আগতদের পাশাপাশি আশপাশের সংস্কৃতিপ্রেমী দর্শক-শুভাকাক্ষীদের মধ্যে দেখা দিয়েছে প্রবল আগ্রহ। চার মাধ্যমের ভিন্নধর্মী চারটি নাটক নিয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী এ নাট্যযজ্ঞ।

যেখানে অভিনয় করবেন বাংলা নাটকের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারও। তিনি আসছেন বরদেশ্বরী মন্দির প্রাঙ্গণে। এ মঞ্চে তিনি প্রদর্শন করবেন তার একক অভিনীত মঞ্চালোচিত নাটক কোকিলারা। উন্মুক্তমঞ্চে তার অভিনয়ক্রীড়া দেখার সুযোগটি হাতছাড়া করতে চান না অনেকেই। ১৯ অক্টোবর উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হবে ইউনিট উত্তরণের নাটক উত্তরণ। অপূর্ব কুমার কুণ্ডর রচনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে নাটকটি।

২০ অক্টোবর মঙ্গলবার একই আবহে পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত নাটক চিত্রাঙ্গদা। দর্শকনন্দিত এ নৃত্যনাট্যটি নির্দেশনা দিয়েছেন কবিরুল ইসলাম রতন। উৎসবের তৃতীয় দিন রয়েছে থিয়েটার বেইলি রোড প্রযোজিত নাটক কোকিলারা।

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুন রচিত ও নির্দেশিত এ নাটকটি নবচিত্ত্বে নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। মা মাটি মানুষ যাত্রাশিল্পের অন্যতম আলোচিত একটি পালানাট্য। এর মূল প্রতিপাদ্য হল গ্রামে ফিরে যাও। গ্রামই হচ্ছে নগর সভ্যতার পবিত্র সূতিকাগার। ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত মা মাটি মানুষ নির্দেশনা দিয়েছেন চিত্তরঞ্জন দাস। এতে অন্যদের মধ্যে অভিনয় করবেন, চলচ্চিত্রাভিনেত্রী সুজাতা, অভিনেতা মিজু আহমেদ, জ্যাকি, চিত্রনায়ক মেহেদী প্রমুখ।

আরও পড়ুন