বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানে এক সাংসদের কার্যালয়ে বোমাহামলা, নিহত ৭

pak-bomb-35016পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লিগের এক সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে আত্মঘাতী বোমাহামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাকিস্তান গণমাধ্যম।

বুধবার স্থানীয় সময় বিকেলের দিকে পাঞ্জাবের দেরা গাজি খান শহরে এ হামলার সময় স্থানীয় শতাধিক রাজনৈতিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে দেশটির জাতীয় পরিষদের আইন প্রণেতা সরদার আমজাদ ফারুক খোসা তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

হামলায় আহত বেশ কয়েকজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিনিউজ জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী বেশ কয়েকটি হাত বোমারও বিস্ফোরণ ঘটনায়। এখন পর্যন্ত কারও পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি।

আরও পড়ুন